চীনের প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করার প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ স্কিনশট সহ
বর্তমান সময়ে বাংলাদেশে অনলাইন ব্যবসা ও ই-কমার্সের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক উদ্যোক্তা এখন চীন থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছেন। কারণ চীনে তুলনামূলক কম দামে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। যেমন—ইলেকট্রনিকস, মোবাইল এক্সেসরিজ, পোশাক, কসমেটিকস, গৃহস্থালি সামগ্রী, খেলনা, মেশিনারিজসহ অসংখ্য পণ্য।
আপনিও যদি চীন থেকে পণ্য আমদানি করে বাংলাদেশে ব্যবসা শুরু করতে চান, তাহলে আমদানির নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, পেমেন্ট পদ্ধতি, শিপিং এবং কাস্টমস ক্লিয়ারেন্স সম্পর্কে বিস্তারিত জানা জরুরি।এই আর্টিকেলে চীন থেকে বাংলাদেশে পণ্য আমদানি করার সম্পূর্ণ প্রক্রিয়া সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ তুলে ধরা হলো।
