টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজ পত্রের তালিকা
বিদেশে ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা (Tourist Visa) একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত কোনো দেশের পর্যটন, দর্শনীয় স্থান পরিদর্শন, ছুটি কাটানো কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা নেওয়া হয়।
ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট কিছু কাগজপত্র জমা দিতে হয়। এসব কাগজপত্রের মাধ্যমে আবেদনকারীর পরিচয়, আর্থিক সক্ষমতা, ভ্রমণের উদ্দেশ্য এবং নিজ দেশে ফিরে আসার পরিকল্পনা যাচাই করা হয়। কিন্তু দেশ ভেদে টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়ম কানুন আলাদা হতে পারে।
পেজ সূচিপত্রঃ ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
- ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
- ভিসার আবেদন ফরম সঠিকভাবে পূরণ করা
- পাসপোর্ট এর মূল কপি এবং প্রয়োজনীয় নির্দিষ্ট মেয়াদ
- ভিসার জন্য সঠিক সাইজের ছবি এবং ব্যাকগ্রাউন্ড নির্বাচন
- ব্যক্তির পেশাগত প্রমাণপত্র
- ব্যাংক স্টেটমেন্ট অথবা আর্থিক স্বচ্ছলতা
- ভ্রমণ পরিকল্পনা অথবা ট্রাভেল রোডম্যাপ তৈরি করা
- নাগরিকত্ব এবং জন্ম নিবন্ধন
- হোটেল বুকিং এবং বিমানের টিকিট সংগ্রহ
- টুরিস্ট ভিসার জন্য গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র
ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
টুরিস্ট ভিসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক ধাপ হল প্রয়োজনীয়
কাগজপত্রের তালিকা ।পৃথিবীর যেকোনো দেশে ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়ার আগে অবশ্যই
সেই দেশের দূতাবাস অথবা ভিসা কেন্দ্রের চাহিদা অনুযায়ী সমস্ত নথিপত্র এবং
কাগজপত্র সঠিকভাবে গুছিয়ে জমা দিতে হয়।
আপনি যদি প্রথমবারের মতো ভিসার জন্য আবেদনের প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে যে যে
সাধারন কাজগুলো সব দেশে কমন বা বাধ্যতামূলক থাকে সেগুলো আগে থেকে জেনে রাখাই
উত্তম। সঠিক নিয়মকানুন মেনে সমস্ত ডকুমেন্ট জমা দিলে ভিসা জটিলতা বা রিজেকশন
এর হাত থেকে বাঁচা সম্ভব।
অনেক সময় এমনও হতে পারে যে সঠিক শুধুমাত্র একটি কাগজ বা সার্টিফিকেটের
কারণে অনেক দিনের সাজানো ট্রিপটি বাতিল হয়ে যেতে পারে। পৃথিবীর প্রতিটি
দেশের নিজস্ব আইন ও ভিসা পলিসি থাকে যেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন
হতে পারে।
যেকোনো ধরনের ভুল ইনফরমেশন যুক্ত কাগজপত্র সাবমিট করলে আপনি ব্ল্যাকলিস্টের
আওতায় পড়তে পারেন বা কালো তালিকাভুক্ত হতে পারেন। সাধারণত একটি
সুন্দর ও সাজানো ফাইলিং আপনার দায়িত্বশীল নাগরিকতার প্রমাণ দিয়ে
থাকে।
ভিসার আবেদন ফরম সঠিকভাবে পূরণ করা
ভিসা আবেদনের ফরমটি হল পৃথিবীর যেকোনো দেশের ইমিগ্রেশন বা
দূতাবাসের কাছে আপনার সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার একটি প্রধান
মাধ্যম। এই ফোনটি অত্যন্ত সতর্কতার সাথে এবং সঠিক ইনফরমেশন এর সঙ্গে পূরণ
করা উচিত । বর্তমান সময়ে পৃথিবীর বেশিরভাগ দেশে অনলাইন পোর্টালের
মাধ্যমে ফরমটি পূরণ করতে হয়।
ফরমটি পূরণ করার সময় যেন প্রতিটি তথ্য আপনার পাসপোর্টের সাথে একদম মিলে যায়
সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোন ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আবেদনটি
তৎক্ষণাৎ বাতিল হয়ে যেতে পারে। আবেদন ফরম এ সাধারণত আপনার জন্মশাল
বৈবাহিক অবস্থা ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয়ে থাকে।
ফর্মে কোন ঘর ফাঁকা রাখা উচিত নয় সেটি যদি আপনার সঙ্গে প্রাসঙ্গিক না হয় তাহলে
সেখানে প্রযোজ্য নয় এই কথাটি লিখে দিবেন। ফর্মে আপনার যোগাযোগের ঠিকানা এবং
ইমেইল এড্রেসটি একদম সচল এবং সঠিক হতে হবে। সম্পূর্ণ ফর্মটি জমা দেওয়ার আগে
ভালোভাবে দুই তিনবার দেখে নিবেন।
দিতে হবে সেটি যেন হুবহু আপনার পাসপোর্ট এর সঙ্গে মিলে যায়। যদি কোন
কারণবশত সেটি গরমিল হয়ে যায় তাহলে অফিসাররা আপনার সততা নিয়ে প্রশ্ন তুলতে
পারে । সেজন্য নিজের উপস্থিত থেকে ঠান্ডা মাথায় আংটি পূরণ করা উচিত।
পাসপোর্ট এর মূল কপি এবং প্রয়োজনীয় নির্দিষ্ট মেয়াদ
পাসপোর্ট হলো আন্তর্জাতিকভাবে আপনার নাগরিকত্ব এবং পরিচয় এর অন্যতম দলিল যা
ছাড়া আপনি পৃথিবীর কোন দেশে কখনোই ভ্রমণ এর আবেদন করতে পারবেন
না। ভিসার জন্য আবেদন করার সময় আপনার মূল পাসপোর্টটি অবশ্যই জমা দিতে
হবে এবং খেয়াল রাখবেন সেটির মেয়াদ অন্তত যেন ছয় মাস এর বেশি থাকে।
এজন্য ভিসার ফাইল প্রস্তুত করার আগে ভেতরের সবকিছু প্রাসঙ্গিক এবং সঠিক আছে কিনা
তা চেক করে নেওয়া উচিত। যদি আপনার কোন পুরনো পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটি
নতুন পাসপোর্ট এর সাথে জমা দিতে হবে। এর পাশাপাশি পাসপোর্টে দুই বা
তিনটি ফাঁকা পৃষ্ঠা থাকো অত্যন্ত জরুরী।
যে কোন ভ্রমণকারীর জন্য পাসপোর্ট এর সুরক্ষা সবার আগে নিশ্চিত করা উচিত। মূল
পাসপোর্ট এর সাথে ডাটাবেজ বা তথ্যের পাতার কয়েকটি রঙিন ও স্পষ্ট ফটোকপিও রাখতে
হবে। যা অনেক সময় ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হয়। আপনার ব্যক্তিগত
তথ্যের সঙ্গে পাসপোর্ট এর সকল তথ্যের যেন মিল থাকে সেদিকে খেয়াল রাখতে
হবে।
নামের বানানোর ক্ষেত্রে যদি সামান্য একটু ভুল থেকে থাকে তাহলে সেটিও ভিসা
পেতে বড় ধরনের বাধা তৈরি করতে পারে। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে
আপনার পাসপোর্ট এর সাক্ষর এর সঙ্গে যেন হুবহু আপনার স্বাক্ষর মিলে
যায়। সঠিক বৈধ পাসপোর্টে আপনার বিদেশ যাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ
বিষয়।
ভিসার জন্য সঠিক সাইজের ছবি এবং ব্যাকগ্রাউন্ড নির্বাচন
ভিসার জন্য সঠিক সাইজের ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পৃথিবীর
প্রায় সব দেশী সঠিক সাইজের ছবি এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে সুনির্দিষ্ট নিয়ম
ও কঠোর আইন মেনে চলে। ছবির সাইজ সাধারণত পাসপোর্ট সাইজ বা ২ ইঞ্চি বাই 2
ইঞ্চি হয়ে থাকে। তবে আবেদন করার আগে সেই দেশের নিয়ম গুলো দেখে নেয়া
উচিত।
আর ছবি অবশ্যই সম্প্রতিক সময়ের হতে হবে সাধারণত ভাবে ছয় মাস আগের ছবি কোনভাবেই
গ্রহণযোগ্য হয় না। ছবিতে আপনার মুখমন্ডল একদম স্বাভাবিক এবং স্পষ্ট থাকতে
হবে সেদিকে খেয়াল রাখতে হবে। ছবি তোলার সময় মুখমণ্ডল ঢেকে রাখবে এমন
কোন কিছু পরিধান করা সম্পূর্ণ নিষেধ।
ল্যাব থেকে ছবি বের করার সময় যেন ছবিতে কোনরকম দাগ না থাকে স্পষ্ট থাকে এবং কোন
ধরনের ভাজ যেন না থাকে কাগজগুলো যেন ভাল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোন
ধরনের এডিট করা ছবি ব্যবহার করা যাবে না এগুলো দূতাবাস সরাসরি প্রত্যাখ্যান করে
থাকে।
ভিসা ফাইনালে সাধারণত দুই থেকে তিন কপি ছবির প্রয়োজন হয়। যা আবেদন করার
সময় নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে লাগাতে হয় অথবা ক্লিপ দিয়ে আটকাতে
হয়। আপনার বর্তমান চেহারার সঙ্গে যেন ছবির চেহারার সম্পূর্ণ মিলে থাকে
সেদিকে নজর রাখতে হবে কারণ ইমিগ্রেশন এর সময় আপনার ফেস রিকগনাইজেশন করা
হবে।
আরো পড়ুনঃ হোটেল বুকিং এবং বিমানের টিকিট সংগ্রহ
ব্যক্তির পেশাগত প্রমাণপত্র
আপনি যে নিজ দেশে একটি নির্দিষ্ট পেশায় যুক্ত আছেন এবং আপনি আবার যে দেশে ফিরে
আসবেন তার প্রমাণস্বরূপ এই নথি পত্র জমা দিতে হয়। আপনি কোন
প্রতিষ্ঠানে চাকরিজীবী হয়ে থাকলে সেই প্রতিষ্ঠানের নোট প্যাড নবজেকশন
সার্টিফিকেট যুক্ত থাকতে হবে। এই পথে আপনার সম্পূর্ণ ডিটেইলস উল্লেখ করা
থাকবে।
এর সাথে বিগত ছয় মাসের বেতনের রশিদ এবং প্রাতিষ্ঠানিক পরিচয় পর্যায় রঙিন
ফটোকপি জমা দিতে হবে। এই সকল পত্র গুলো প্রমাণ করবেন যে আপনি ছুটি নিয়ে
ঘুরতে যাচ্ছেন এবং ঘুরা শেষ হলে আপনার কর্মস্থলে আবার যোগদান করবেন।
আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির অনুমোদন এবং
স্টুডেন্ট আইডি কার্ডের কপি অবশ্যই যুক্ত রাখতে হবে। যেকোনো ধরনের পেশার
ক্ষেত্রেই এই কাগজপত্র গুলো একদম আসল স্পষ্ট ও সত্য হতে হবে এবং বর্তমান এর হতে
হবে।
ব্যাংক স্টেটমেন্ট অথবা আর্থিক স্বচ্ছলতা
ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট
সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি গুলোর মধ্যে একটি। পৃথিবীর সব দেশের বিষয় নিশ্চিত
করতে চায় যে আপনি তাদের দেশে গিয়ে ঘোরাফেরা করার মত নিজের খরচ নিজে বহন করার
মতো আর্থিক সচ্ছলতা আপনার আছে কিনা।
সাধারণত বিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের পক্ষ থেকে দেওয়া সচ্ছলতার
সনদপত্র জমা দিতে হয়। ব্যাংক একাউন্টের নিয়মিত লেনদেন করার একটি স্বাভাবিক
প্রবাহ থাকা অত্যন্ত জরুরি যা দ্বারা আপনার স্বচ্ছতা ও সততা প্রমাণ পায়।
একাউন্টে সর্বশেষ জমার পরিমান কত থাকতে হবে তা নির্ভর করে আপনি কোন দেশে যাচ্ছেন
তার ওপর।
সাধারণত উন্নত বিশ্বের দেশগুলো ভ্রমণের জন্য আপনার ব্যাংকে একটি মোটা অংকের তহবিল
দেখাতে হয়। এই ব্যাংক স্টেটমেন্টটি সংশ্লিষ্ট ব্যাংকের সিল এবং
কর্মকর্তা স্বাক্ষরের দ্বারা অরজিনাল কপি হতে হবে। যদি আপনার একাধিক ব্যাংক
একাউন্ট থেকে থাকে তাহলে আপনি নির্দিষ্ট একটি অ্যাকাউন্টের ব্যাংকের
বিবরণী যুক্ত করতে পারেন।
ভ্রমণ পরিকল্পনা অথবা ট্রাভেল রোডম্যাপ তৈরি করা
একটি সঠিক স্বচ্ছল গোছানো ভ্রমণ পরিকল্পনা টি টুরিস্ট ভিসা আবেদনের অন্যতম প্রধান
একটি বিষয়। যা আপনার মনের মূল উদ্দেশ্যকে তুলে ধরতে সাহায্য
করে। এই নথিতে আপনি কোন শহরে যাবেন কোথায় অবস্থান করবেন কোন দর্শনীয়
স্থানে ঘুরবেন এর দিনভিত্তিক বিবরণ থাকতে হবে।
এই পরিকল্পনার মাধ্যমে ভিসা অফিসাররা বুঝতে পারেন যে আপনি একজন সচেতন পর্যটক
এবং আপনার ভ্রমণের উদ্দেশ্য। সেজন্য অত্যন্ত বাস্তবসম্মতভাবে এই রোড ম্যাপ
তৈরি করা উচিত। ভ্রমণ পরিকল্পনাটি করার সময় আপনার হোটেল বুকিং এবং বিমানের
টিকিটের তারিখের সাথে মিল রাখা উচিত।
উদাহরণস্বরূপ আপনি প্রথম দিন যে শহরে গিয়ে থাকবেন যে হোটেলে থাকবেন এবং যেই
দর্শনীয় স্থানগুলো ঘুরবেন সেগুলো সম্বন্ধে তথ্য দেওয়া উচিত। কোন
অবাস্তব বা অবান্তর পরিকল্পনা তৈরি করা উচিত নয় যা একজন পর্যটক এর পক্ষে
সম্ভব নয় ।
নাগরিকত্ব এবং জন্ম নিবন্ধন
জাতীয় পরিচয় পত্র এমন জন্ম নিবন্ধন হলো আপনি নিজ দেশের একটি নাগরিক
তার প্রমাণপত্র। ভিসার আবেদনের ফাইলে আপনার জাতীয় পরিচয় পত্রের একটি রঙিন
স্পষ্ট ফটোকপি। যুক্ত করা অত্যন্ত জরুরি যা আপনার স্থায়ী ঠিকানার সত্যতা নিশ্চিত
করে থাকে। তথ্যের সামান্যতম অমিল বা ভুল বানান এর কারণে ভিসা পাওয়ার
ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে।
আর যাদের এখনো জাতীয় পরিচয় পত্র তৈরি হয়নি বা যারা অপ্রাপ্তবয়স্ক তাদের
ক্ষেত্রে ডিজিটাল জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। এবং
সরকারিভাবে নিম্ন্বিত হতে হবে। অনেক সময় পারিবারিক সম্পর্ক গমন করার
ক্ষেত্রে মা-বাবার জাতীয় পরিচয় পত্র ও পারিবারিক সম্পর্ক ফাইলে যুক্ত করা লাগতে
পারে।
থাকে যে আপনি দেশের একজন বৈধ নাগরিক এবং আপনার একটি নির্দিষ্ট সামাজিক ও
পারিবারিক অস্তিত্ব রয়েছে। এই মৌলিক পরিচয় পত্র গুলো যত্ন সহকারে সাজিয়ে
রাখতে হবে। আর কোনভাবেই এডিট বা অস্পষ্ট কাগজের কপি করা কোন কিছু জমা দেওয়া
যাবে না।
হোটেল বুকিং এবং বিমানের টিকিট সংগ্রহ
ভিসা আবেদন করার সময় আপনি কোথায় থাকবেন এবং যাতায়াতের সুনির্দিষ্ট প্রমাণ
হিসেবে হোটেল বুকিং এবং বিমান টিকিটের কপি জমা দেওয়া বাধ্যতামূলক। তবে একটা
কথা মনে রাখবেন যে ভিসা পাওয়ার আগে চূড়ান্ত বা কনফার্ম টিকিট কেনার কোন
প্রয়োজন নেই বরং বিমান সংস্থার কাছ থেকে সাময়িক বুকিং বা ডামি টিকিট সংগ্রহ করে
জমা দেওয়ার নিয়ম।
এই টিকিট আপনার ভ্রমণের সম্ভাব্য তারিখ বিমানের নম্বর এবং আপনার নাম স্পষ্ট থাকা
লাগবে। দূতাবাসগুলো মূলত দেখতে চাই যে আপনার যাওয়া এবং আসার একটি
নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা রয়েছে যা প্রমাণ করে আপনি ভ্রমণের নির্দিষ্ট
মেয়াদ শেষে অবশ্যই নিজ দেশে ফিরে আসবেন।
হোটেলের নাম ঠিকানা যোগাযোগের নম্বর যেন আপনার বিমানের টিকিটের তারিখের সাথে
মিলে যায় সেদিকে নজর রাখতে হবে। হোটেল এবং বিমানের নোটিসমূহ আপনার আর্থিক
সামর্থ্যের সাথেও সামঞ্জস্যপূর্ণ হতে হবে কারণ বিলাসবহুল হোটেল বুকিং এর সাথে
আপনার ব্যাংক ব্যালেন্সের মিল থাকার প্রয়োজন রয়েছে।
টুরিস্ট ভিসার জন্য গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র
তড়িৎ আবেদনের জন্য প্রয়োজনে কাগজপত্রের তালিকা সঠিকভাবে প্রস্তুত করা এবং
ক্রমানুসারে সাজানো যেগুলো সফল বিদেশ ভ্রমণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ
প্রধান ধাপ। একটি আবেদনের মূল ভিত্তি হল আপনার জমা দেওয়া প্রতিটি কাগজে
নিখুঁত সত্যতা স্পষ্টতা এবং যৌক্তিক উপস্থাপনা।
কোন তথ্য গোপন না করে অথবা কোন ধরনের ভুয়া ডকুমেন্টের আশ্রয় না নিয়ে সম্পন্ন
সত্যতা ও সততার সাথে ফাইল সাবমিট করলে ভিসা পাওয়ার সম্ভাবনা শতভাগ নিশ্চিত
করা সম্ভব। এই নির্দেশনায় উল্লেখিত মৌলিক যে সকল কাজগুলো আছে সেগুলো যদি
আপনি ভ্রমণের পরিকল্পনা করার সময় থেকেই ধাপে ধাপে সংগ্রহ করতে পারেন তাহলে ভিসা
প্রসেসিং এর পুরো প্রক্রিয়াটি আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে।
সঠিক নথিপত্র সাথে থাকলে ইমিগ্রেশন এর সময় আপনাকে কোন ধরনের অপ্রীতিকর
প্রশ্নের বা হয়রানির মুখোমুখি হতে হবে না। আশা করি এই বিস্তারিত গাইডলাইনটি আপনার
পরবর্তী আবেদনের প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে এবং আপনার ভিসার ফাইলটি সফলভাবে
অনুমনিত হতে সাহায্য করবে।
নেক্সা ডিজিটাল এক্সপার্ট-এর সঙ্গে থাকুন এবং অনলাইন ইনকাম ফ্রিল্যান্সিং প্রযুক্তিবিষয়ক ও বিভিন্ন
নতুন নতুন তথ্য জানতে সাথেই থাকুন।
.png)


নেক্সা ডিজিটাল এক্সপার্ট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url