পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি


বাংলাদেশে বসে পাসপোর্ট তৈরি করতে গেলে অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে যে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া কি যায় ? বিশেষ করে যারা প্রথমবারের মতো পাসপোর্ট তৈরি করতে চান বা বিদেশ ভ্রমণ করতে চান তাদের মনে প্রশ্নটি আরো বেশি আসে । 


অনেকেই মনে করেন পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশের কাছে থেকে আলাদাভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই নেওয়া লাগে । আবার অনেকে মনে করে থাকেন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া সম্ভব নয়। তবে বাংলাদেশের পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন পরিস্থিতিতে পুলিশ যাচাই প্রয়োজন হবে এবং কোন পরিস্থিতিতে আলাদা হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তা যানা অবশ্যই জরুরি । 

পেজ সূচিপত্র ঃ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি 

পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি ? 

উত্তরটি হবে হ্যাঁ কিছু ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়াই বাংলাদেশে পাসপোর্ট এর জন্য আবেদন করা যায়। কারণ সাধারণ পাসপোর্ট এর আবেদন করার সময় একজন ব্যক্তিকে আগে থেকেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করে জমা দিতে হয় না। 

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বা পরিচয় যাচায় এর প্রয়োজনীয়তা একটি আলাদা বিষয়। কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদনকারী তথ্য পরিচয় ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনে বিষয় যাচাই কার হতে পারে। 

আলাদা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট না থাকলেও পাসপোর্ট এর আবেদন করা সম্ভব। কিন্তু এর মানে এই নয় যে সব আবেদনকারী ক্ষেত্রে কোন ধরনের পুলিশ যাচাই ছাড়াই পাসপোর্ট কিছু করা যাবে। বর্তমানে ই-পাসপোর্ট এর আবেদন ও যাচাইয়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়ে থাকে তাই আবেদন করার আগে সর্বশেষ সরকারের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া উচিত অবশ্যই।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি ?

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলতে বোঝানো হয় পুলিশের মাধ্যমে প্রধান করা একটি আনুষ্ঠানিক সনদপত্র। সাধারণত কোন ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট পুলিশ রেকর্ডে অপরাধ সংক্রান্ত কোনো তথ্য রয়েছে কিনা তা নির্দিষ্ট প্রক্রিয়ায় যাচাই করে এই সনদপত্র প্রদান করা হয়ে থাকে। 

সাধারণত বিদেশে চাকরি উচ্চশিক্ষা অভিবাসন স্থায়ী বসবাস অথবা কিছু বিশেষ সরকারি বা বেসরকারি কাদের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় কেউ যদি বিদেশে চাকরি করতে চান তাহলে সংক্ষিপ্ত দেশের নিয়োগ কর্তা বা কর্তৃপক্ষ তার কাছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে পারে। 

তবে মনে রাখতে হবে যে পাসপোর্ট তৈরি করার জন্য আলাদা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স একই উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। দুটি সম্পূর্ণআলাদা উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে। 

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন কি ?

পুলিশ ভেরিফিকেশন হলো পাসপোর্ট আবেদনের তথ্য যাচাই করার জন্য একটি প্রক্রিয়া এর মাধ্যমে আবেদনকারীর পরিচয় ঠিকানা এবং প্রয়োজনীয় তথ্যের সত্যতা যাচাই করা হয়ে থাকে। এই যাচাই এর উদ্দেশ্য হল আবেদনকারীর দেওয়া তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করা। 

পুলিশ ভেরিফিকেশনের সময় সাধারণত যেসব বিষয়ে যাচাই করা হতে পারে আবেদনকারীর স্থায়ী ঠিকানা বর্তমান বসবাসের ঠিকানা জাতীয় পরিচয় পত্রের তথ্য জন্ম নিবন্ধন এর তথ্য যেখানে প্রযোজ্য আবেদনকারীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রয়োজন অনুযায়ী অন্যান্য আইনগত তথ্য। 

তবে প্রত্যেক আবেদনকারী ক্ষেত্রে একই ভাবে যাচাই করা হবে ব্যাপারটা এমন নয় সরকারি নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রক্রিয়া বিভিন্ন ধরনের হতে পারে। তাই সবার ক্ষেত্রে যে একই রকম হবে ব্যাপারটা এরকমটা ভাবা উচিত নয় এটি পরিস্থিতি ভেদে বিভিন্ন রকমের হতে পারে।

পাসপোর্ট করার পদ্ধতি

বাংলাদেশের পাসপোর্ট সেবা কে সহজ করার জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সররাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করার নির্দেশনা জারি করে। 

সেই নির্দেশনা অনুযায়ী করার পদ্ধতি নতুন পাসপোর্ট এর ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয় পত্র তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন আমাদের তথ্যের ভিত্তিতে পাসপোর্ট দেওয়া যাবে। 

বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে নির্ধারিত শর্তে জন্ম নিবন্ধনের তথ্য ব্যবহার করা যাবে পাসপোর্ট পুনঃ ইস্যুর সময় নির্দিষ্ট মৌলিক তথ্য পরিবর্তনের ক্ষেত্রে এনআইডির তথ্য অনুসরণ করার নির্দেশনা রয়েছে। অর্থাৎ আবেদনকারী তথ্য যদি সরকারি ডাটাবেজের সঙ্গে সঠিকভাবে মিলে যায় তাহলে সাধারণভাবে পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করার কোন প্রয়োজন নেই। 



কোন কোন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন লাগেনা ?

নতুন নির্দেশনা অনুযায়ী বেশ কয়েকটি ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট পাওয়ার সুযোগ রয়েছে। যেমন নতুন পাসপোর্ট আবেদনকারী যাদের আগে কোন পাসপোর্ট ছিল না তারা অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয় পত্রের তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট এর আবেদন করতে পারবেন আবেদনপত্রের তথ্য NID-এর তথ্যের সঙ্গে মিল থাকতে হবে অবশ্যই। 

অপ্রাপ্ত বয়স্ক আবেদনকারী ১৮ বছরের কম বয়সে যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে পাসপোর্ট এর আবেদন করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী বাবা অথবা মায়ের তথ্য দিতে হতে পারে। 

বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিক বিদেশি অবস্থানরত বাংলাদেশের নাগরিকরাও নির্ধারিত নিয়মে নতুন পাসপোর্ট এর আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধনের তথ্য ব্যবহারের সুযোগ রয়েছে। 

পাসপোর্ট পুনঃ ইস্যু আগের পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গেলে বা পাসপোর্ট পুনরায় ইস্যু করার প্রয়োজন হলে আবেদন করা যায়। এক্ষেত্রে নাম জন্ম তারিখ পিতা মাতার নাম ও জন্মস্থানের মত মৌলিক তথ্য পরিবর্তনের বিষয়টি সরকারি নির্দেশন অনুযায়ী বিবেচনা করা হয়ে থাকে। 

আরো পড়ুনঃপুলিশ ক্লিয়ারেন্স ও পুলিশ ভেরিফিকেশনের মধ্যে পার্থক্য কি ?

পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে ?

বাংলাদেশে ই-পাসপোর্ট এর আবেদন করতে সাধারণত কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন হয় আবেদনকারীর বয়স পূর্বের পাসপোর্ট এবং ব্যক্তিগত তথ্য অনুযায়ী কাগজপত্রের ধরন কিছুটা পরিবর্তিত হতে পারে। 

সাধারণত প্রয়োজনীয় কাগজপত্রগুলো হল জাতীয় পরিচয় পত্রের মূল কপি ও ফটোকপি অনলাইন জন্ম নিবন্ধন অনলাইন এ পূরণ করা পাসপোর্ট আবেদনপত্রের প্রিন্ট কপি জমা দেওয়ার রশিদ সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য NOC বা GO বিবাহ বা বৈবাহিক অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা মায়ের পরিচয় সংক্রান্ত তথ্য। 

তবে মনে রাখবেন সব আবেদনকারীর জন্য সব কাগজপত্রের প্রয়োজন হয় না আবেদন করার আগে সরকারি ই-পাসপোর্ট পোর্টালের সর্বশেষ নির্দেশনা দেখে নিবেন অবশ্যই। সরকারি নির্দেশনা অনুযায়ী ই-পাসপোর্ট এর আবেদন পত্র অনলাইনে পূরণ করতে হয় এবং সাধারণভাবে আবেদনপত্রের সঙ্গে ছবি সংযুক্ত বা কাগজপত্র সত্যায়িত করার প্রয়োজন হয় না। 

পুলিশ ক্লিয়ারেন্স ও পুলিশ ভেরিফিকেশনের মধ্যে পার্থক্য কি ?

অনেকেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও পুলিশ ভেরিফিকেশনকে একই বিষয়ে মনে করে থাকেন কিন্তু বাস্তবে এই দুইটির উদ্দেশ্য কিন্তু আলাদা। যেমন পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে নির্দিষ্ট কাজে পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রদান করা বিদেশে চাকরি ভিসা ও অভিবাসন আলাদা আবেদন করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যায় এগুলো হলো উদ্দেশ্য ব্যবহার আবেদন এবং সনদ। 

এবার আসা যাক পুলিশ ভেরিফিকেশনের দিকে এখানে পরিচয় ও আবেদনের তথ্য যাচাই করা হয় বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়ায় সম্পন্ন হয় আলাদা PPC সনদ দেওয়া হয়ে থাকে না। 

বাংলাদেশের পুলিশের অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স পোর্টাল থেকে আলাদা পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করা যায় এই সনদের জন্য আবেদনকারীর বৈধ পাসপোর্ট থাকা একটি গুরুত্বপূর্ণ শর্ত। যেটি ছাড়া তিনি আবেদন করতে পারবেন না।  




পাসপোর্ট আবেদন করার নিয়ম

পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই আবেদন করতে চাইলে আপনাকে নির্ধারিত ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আবেদন করতে চাইলে প্রথমে আপনাকে বাংলাদেশের ই-পাসপোর্ট এর সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েব সাইটে প্রবেশ করে নতুন পাসপোর্ট এর আবেদন অপশন নির্বাচন করুন এরপর আপনার ব্যক্তিগত তথ্য সঠিক ভাবে পূরণ করুন। 

পরিচয় পত্রের তথ্য দিন আপনার এনআইডি অথবা প্রয়োজনীয় ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী আবেদন পত্র পূরণ করুন কোন তথ্য ভুল করা যাবে না। নির্বাচন করুন আপনার প্রয়োজন অনুযায়ী পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা এবং ডেলিভারির ধরন নির্বাচন করুন। 

পাসপোর্ট ফি জমা দিন নির্ধারিত পদ্ধতিতে পাসপোর্ট এর ফি জমা দিন এবং ফি জমা দেওয়ার রশিদ টি সংরক্ষণ করে রাখুন। আবেদনপত্র প্রিন্ট করুন অনলাইনে আবেদন সম্পন্ন হলে আবেদন পত্র এবং অ্যাপয়েন্টমেন্ট ক্লিপ প্রিন্ট করে রাখুন। 

পাসপোর্ট অফিসে উপস্থিত নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে ছবি আঙ্গুলের ছাপ ও আঙ্গুলের বায়োমেট্রিক তথ্য প্রদান করুন। আবেদন স্ট্যাটাস দেখুন আবেদন জমা দেওয়ার পর অনলাইনে পাসপোর্ট এর বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। আবেদনের অবস্থা দেখার জন্য কি পাসপোর্ট আবেদন স্ট্যাটাস এই ওয়েবসাইটে প্রবেশ করুন। 

পুলিশ ভেরিফিকেশন না হলে পাসপোর্ট পেতে সমস্যা হবে কি ? 

বর্তমান নিয়ম অনুযায়ী চুমু আবেদনকারী ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু করা সম্ভব তাই শুধু পুলিশ ভেরিফিকেশন না হওয়ার কারণে থাকার কথা নয়। তবে আবেদনকারীর দেওয়া তথ্যের সঙ্গে এনআইডি বা জন্ম নিবন্ধনের তথ্যের অমিল থাকলে কোন তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে অথবা বিশেষ কোন প্রশাসনিক জটিলতা দেখা দিলে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব ঘটতে পারে। 

এ কারণে আবেদন করার সময় কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন যেমন এন আই ডি অনুযায়ী নিজের নাম লিখবেন পিতা ও মাতার নাম সঠিক ভাবে দেবেন জন্ম তারিখে কোন ভুল করবেন না বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে উল্লেখ করবেন আবেদন পত্রের কোন ভুল তথ্য দেবেন না প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখবেন না। 

পুলিশ ক্লিয়ারেন্স কোথায় এবং কিভাবে পাবেন ?

কোন বিদেশী প্রতিষ্ঠান দূতাবাস বা ভিসা কর্তৃপক্ষ যদি আপনার কাছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চায় তাহলে বাংলাদেশ পুলিশের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের সরকারি ওয়েবসাইট বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। 

সাধারণত এই সনদের জন্য পাসপোর্ট এর তথ্য ঠিকানা ও নির্ধারিত ফি সংক্রান্ত প্রয়োজনীয়তা থাকে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে হয়। আবেদন করার আগে পোর্টালে দেওয়া সর্বশেষ শর্তাবলী ভালোভাবে পড়ে নেবেন।  

একটি বিষয় মনে রাখবেন পাসপোর্ট তৈরি করার জন্য আলাদা পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করা এবং বিদেশের চাকরি বা ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করা সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া। এই প্রক্রিয়া দুইটি সম্পূর্ণভাবেই ভিন্ন তাই একই ভেবে ভুল করবেন না। 

পাসপোর্ট সংক্রান্ত সাধারণ প্রশ্ন ও উত্তর

পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সাধারণ প্রশ্ন ও উত্তর নিয়ে বলা যাক এবার পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কি নতুন পাসপোর্ট করা ? যায় হ্যাঁ বর্তমানে বাংলাদেশে অনলাইনে যাচাইকৃত এনআইডি তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট এর আবেদন পুলিশ ভেরিফিকেশন ছাড়াই করার নির্দেশনা রয়েছে। 

এন আই ডি না থাকলে কি পাসপোর্ট করা যাবে ? অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধনের ভিত্তিতে পাসপোর্ট এর আবেদন করা যায় অন্যান্য বয়সের আবেদনকারীদের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে। 

পাসপোর্ট করতে কি থানায় যেতে হয় ? সাধারণ পাসপোর্ট আবেদনের জন্য আলাদা পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে থানায় যাওয়ার প্রয়োজন নেই তবে কোনো বিশেষ যাচাইয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারে। 

পাসপোর্ট করতে কি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হয় ? সাধারণ ই-পাসপোর্ট আবেদনের জন্য আলাদা পুরস্কার সার্টিফিকেট জমা দেওয়ার বাধ্যতামূলক নয়। পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন বন্ধ হয়েছে কবে? ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সরকার পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন এর জন্য বাধ্যবাধকতা শিথিল করে। 

বিদেশ যাওয়ার জন্য কি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে? এটি নির্ভর করে আপনি কোন দেশে যাচ্ছেন এবং কি উদ্দেশ্যে যাচ্ছেন তার উপর বিদেশের চাকরি অভিবাসন বা নির্দিষ্ট ধরনের ভিসার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন হতে পারে। 

সর্বশেষ কথা 

সবশেষে বলা যায় বাংলাদেশের বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়াই পাসপোর্ট এর জন্য আবেদন করা যায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সর্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার মাধ্যমে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এর বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে ফলে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয় পত্র বা প্রযোজ্যক্ষেত্রে জন্ম নিবন্ধনের তত্ত্বের ভিত্তিতে পাসপোর্ট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। 

তবে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য সঠিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মনিবন্ধন এবং আবেদনপত্রের তথ্যের মধ্যে কোন অমিল থাকলে পাসপোর্ট পেতে জটিলতা তৈরি হতে পারে তাই আবেদন করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে দেখে নিবেন। পাসপোর্ট সংক্রান্ত সর্বশেষ নিয়ম আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় কাগজপত্র জানতে বাংলাদেশ সরকারের ই-পাসপোর্ট ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নির্দেশনা অনুসরণ করুন।  

আশা করছি এই আর্টিক্যাল এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কিনা সে সম্পর্কে আপনারা পরিষ্কার একটি ধারনা পেয়েছেন। 

নেক্সা ডিজিটাল এক্সপার্ট-এর সঙ্গে থাকুন এবং অনলাইন ইনকাম ফ্রিল্যান্সিং প্রযুক্তিবিষয়ক ও বিভিন্ন নতুন নতুন তথ্য জানতে সাথেই থাকুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নেক্সা ডিজিটাল এক্সপার্ট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url